ট্রলি ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিবেদক

রূপসায় ট্রলি ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে ঘাটভেগ আলাইপুর বড়ব্রীজ সংলগ্ন ৩ রাস্তার মোড়ে এ ঘটনটি ঘটে। আহত যুবক হাফেজ রাশেদুল শিকদার। তিনি আলাইপুর গ্রামের জনৈক আনসার আলী সিকদারের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় রাশেদুল সাইকেল নিয়ে মোড় ঘুরছিলেন। এ সময়ে সামনে থেকে আসা ট্রলির ধাক্কায় তিনি রাস্তার ওপর পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর দেখে সেখানকার চিকিৎসক চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করেন।

পুটিমারী পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাবলা দাস বলেন, ঘটনাস্থল থেকে ট্রলি আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনও থানায় কোন মামলা হয়নি।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন