শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে চারজনকে অর্থদণ্ড

 নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা উপজেলা বাগমারা এলাকায় অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলি) পুশ করায় ৪ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে ) সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড রূপসা স্টেশন এর অভিযানিক দল ও রূপসা উপজেলা সিনিয়র মৎস্য অফিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বাপী কুমার দাশ জানান, অতিরিক্ত মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে বাজারজাত করে রুপসা এলাকার এই অসাধু পুশকারীরা।

অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ আইন (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে পুশকারী মেহেদি হাসান, মো লিটু, খালিদ হাসান, নজরুল ইসলামদেরকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে । অভিযান পরিচালনার সময় ওই প্রতিষ্ঠান থেকে জেলী পুশ করা ৫০ কেজি চিংড়ি এবং অপদ্রব্য জেলী পুশ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

জব্দকৃত চিংড়ি মাছ, অপদ্রব্য পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে। জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষনিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন