শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

খুলনায় সংঘর্ষে আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে রিজভী

নিজস্ব প্রতিবেদক

পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে খুলনায় এসেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২০ মে) দুপুরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নেতাকর্মী ও তাদের আত্মীয়-স্বজনের সাথে কথা বলেন।

পরে তিনি সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, গতকালকে অন্যায় এবং সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে বর্বোরোচিত আক্রমণ করা হয়েছে। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছিল, যেখানে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সেই হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে দেখার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে এখানে পাঠিয়েছেন।

হাসপাতালে তার সাথে খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, বিএনপি নেতা আশরাফুল আলম নান্নুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন