শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় শিশু ধর্ষণ, ধর্ষক আটক

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় থানা পুলিশ মুনছুর মোড়ল (৫৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার কপিলমুনির হাউলী এলাকায়। ধর্ষিতার মা বাদী হয়ে ওই রাতেই থানায় একটি মামলা করলে পুলিশ ডুমুরিয়া এলাকা থেকে ধর্ষককে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। ধর্ষিতা শিশুকে শনিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আনজির হোসেন মামলার বরাত দিয়ে জানান, শুক্রবার দুপুরে হাউলীর মৃত মকবুল মোড়লের ছেলে মুনছুর মোড়ল প্রতিবেশীর বাড়ীতে ঢুকে সেখানে কেউ না থাকার সুযোগে তার ১২ বছরের শিশু মেয়েকে প্রলুব্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর তার পিতা-মাতা বাড়িতে ফিরলে বিষয়টি অবগত হয়ে পুলিশ জানায়।
পুলিশ তাৎক্ষণিক বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় ওই রাতেই মামলা নেয়। এরপর ভোররাতে উন্নত প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ভোররাতে পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, শুক্রবার ভোর রাতে ধর্ষককে ডুমুরিয়া উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন