শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

এসএসসি পরীক্ষা কেন্দ্র এলাকায় কেএমপির ৩ নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩০ এপ্রিল থেকে খুলনার ৩২টি কেন্দ্রে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ২৫ মে পর্যন্ত। পরীক্ষাচলাকালীন কেন্দ্র  এলাকায় ৩টি নিষেধাজ্ঞা দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে পরীক্ষার দিন সকাল ৮ টা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে ৫  বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না, পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন  অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না এবং পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।

কেএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েয়েছে।  আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন