সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

খুলনায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বাসের ধাক্কায় মানছিক এলাহী নামে (১৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৩এপ্রিল) দুপুর ১টার দিকে মহানগরীর হরিণটানা থানা এলাকার সাচিবুনিয়ায় গ্রীন লাইন পরিবহনের ধাক্কায় তার মৃত্যু হয়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সাচিবুনিয়া এলাকয় বাইসাইকেল আরোহী রাস্তা পার হচ্ছিলেন। এসময় গ্রীন লাইন পরিবহনের খুলনাগামী একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থানেই তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন