শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

শিশুদের মাঝে খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির নতুন পোষাক বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায়, দরিদ্র শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করেছে খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকায় স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার কার্যালয়ের সামনে শিশুদের মুখে হাসি ফোঁটাতে ৩০ জন শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করেন খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির উপদেষ্টা মামুন উর রশীদ সোহেল, খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ খান, সহ-সভাপতি টিএম মাকসুদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল ইসলাম, কোষাধ্যক্ষ সাঈদুর রহমান সাঈদ, সদস্য সাইফুর রহমান, সাব্বির হোসেন, মোঃ আবু রায়হান খান প্রমুখ। – খবর বিজ্ঞপ্তি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন