খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন

মেয়র পদে খালেকের পক্ষে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। রোববার সকালে আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিকালে ফরম খুলনায় পাঠানো হয়। সোম অথবা মঙ্গলবার ফরম জমা দেওয়া হয়।

রোববার (৯ এপ্রিল) সকালে গাজীপুর, বরিশাল, খুলনা, সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশন ও পাঁচ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

এ সময়  গাজীপুর সিটি কর্পোরেশনসহ বরিশালের কয়েকজন প্রার্থীর পক্ষে অন্যরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন বরিশাল এবং খুলনা সিটি কর্পোরেশন এবং ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন