শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

ক্যামব্রিজ অধ্যাপক ড. মোজাহারুল ইসলামের চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মোঃ মোজাহারুল ইসলামের চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ৩ এপ্রিল ২০২৩ সোমবার বাদ আছর উম্মেহানি খাতুন শান্তিনগর মধ্যপাড়া (ডুমুরিয়া, খুলনা) জামে মসজিদে মরহুমের রূহের মাগফেরাতের জন্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ড. মোঃ মোজাহরুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৩ সালের মে মাসের ২য় সপ্তাহের সুবিধাজনক তারিখে খুলনায় অনুষ্ঠেয় ড. মোঃ মোজাহারুল ইসলাম স্মারক বক্তৃতা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের ‘শিক্ষাবৃত্তি’প্রদান করা হবে।

প্রয়াত অধ্যাপকের ছোট ভাই বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি মোহাম্মদ মাজহারুল হান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০০৯ খ্রিষ্টাব্দের ৩ এপ্রিল ড. মো. মোজাহারুল ইসলাম ক্যামব্রিজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন নিজ বাসভবন থেকে সকালে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন, ঠিক তখন সেন্ট জনস কলেজের সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

১৯৬৪ খ্রিষ্টাব্দে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম কম্পিউটারটি তিনি নিজেই পরিচালনা করতেন। তার পরিচালিত কম্পিউটারটি বর্তমানে জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে।

ড. মো. মোজাহারুল ইসলাম শিক্ষকতা জীবনের অর্জিত অর্থের সঞ্চয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রয়াত স্ত্রী শার্লী ইসলামের স্মরণে লাইব্রেরি নির্মাণে প্রায় কোটি টাকা দিয়েছিলেন।

এছাড়া ড. মো. মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সময়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ নানা সুবিধা দেয়া হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন