শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

১০মাস ২৬দিনে কোরআনে হাফেজ হলেন ডুুমুরিয়ার জোবায়ের

ডুমুরিয়া প্রতিনিধি

মাত্র ১০মাস ২৬দিনে কোরআনে হাফেজ হলেন ডুমুরিয়া উপজেলার চুকনগর তারতিলুল কোরআন হিফ্জ মাদ্রাসা ছাত্র মোঃ জোবায়ের হোসেন। সে উপজেলার চুকনগর গ্রামের এবং চাকুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ বিল্লাল হুসাইনের ছেলে।

চুকনগর তারতিলুল কোরআন হিফ্জ মাদ্রাসার শিক্ষক মোঃ আবু তালহা শেখ জানায়, মাত্র ১০মাস ২৬দিনে কোরআনে হাফেজ হয়েছেন মোঃ জোবায়ের হোসেন। একারণে বুধবার ইফতার বাদে তাকে পাগড়ি পরানো হয়।

এসময় উপস্থিত ছিলেন চাকুন্দিয়া জামেয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওঃ লোকমান হাকিম, চুকনগর বাসস্ট্যান্ড জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ ইউসুফ আজাদী, ইউপি সদস্য মাওঃ মতিউর রহমান, মাওঃ সুরত আলী প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন