তেরখাদায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) দুপুরে তেরখাদার হাড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তেরখাদার হাড়িখালী গ্রামের সরফরাজ ওরফে ফরহাদ শিকদারের ছেলে শাহরিয়ার সিকদার(৭) ও শায়েন সিকদার (৪)

তেরখাদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে শাহরিয়ার ও শায়েন খেলার ছলে অসাবধানতাবসত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছু সময় পরে তাদেরকে না দেখে পরিবারের লোকজন খোঁজ করা শুরু করে। কিছু সময় পরে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে তাদের দুজনকেই ভাসতে দেখে। এ সময় দ্রুত দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী পুরুষ ফরহাদ শিকদারের বাড়িতে ভীড় জমায়। দুই সহোদরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন