খুলনায় যুবলীগের সমাবেশ

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ : সেখ জুয়েল

নিজস্ব প্রতিবেদক

খুলনা-০২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, স্বনির্ভর ও সার্বভৌম বাংলাদেশই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে জাতি যেমন স্বাধীন বাংলাদেশ গড়ার লড়াইয়ে ঝাপিয়ে পড়েছিলেন, তেমনি ২০২৩এ আমাদের ঐক্যবদ্ধ ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার লড়াইয়ে ঝাপিয়ে পড়তে হবে। এই লক্ষ্যে আগামী নির্বাচনে সাম্প্রদায়িক, জঙ্গিবাদ এর মদদদাতা, সন্ত্রাসী ও এতিমের টাকা মেরে খাওয়া দল বিএনপিকে প্রতিহত করে শেখ হাসিনার বিজয়কে নিশ্চিত করতে হবে।

শনিবার (১৮ মার্চ) বিকালে নগরীর ডাকবাংলা মোড়ে অনুষ্ঠিত খুলনা মহানগর যুবলীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় আরো বক্তব্য দেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ নেতা জাহিদুর রহমান জাহিদ, নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পদাক আসাদুজ্জামান রাসেল, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, মহানগর যুবলীগ নেতা মোঃ কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমিন উকিল, মোঃ আবুল হোসেন, কবির পাঠান, ইব্রাহিম মার্শাল, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, কে এম শাহিন হাসান, রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, আব্দুল মালেক, সাবেক ছাত্রনেতা মাসুদ পারভেজ, বিপুল মজুমদার, রফিকুল ইসলাম রফিক, আব্দুল্লাহ আল মামুন মিলন, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, শওকত হাসান, হাসান শেখ, আসাদুজ্জামান শাহিন, কাঞ্চন শিকদার, ইকবাল কবির লিটন, ইমরুল ইসলাম রিপন, এজাজ আহমেদ, রাকিবুল ইসলাম, বাদল সিপাহী, মাসুম উর রশিদ, চৌধুরী রিয়াজ মাহমুদ, জামাল শেখ, ইব্রাহিম হোসেন তপু, আনিসুর রহমান, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত, আজগর বিশ্বাষ, খান মোঃ অপু, জনি মিয়া, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, রফিকুল ইসলাম মাহামুদুর রহমান রাজেস, বায়েজিদ সিনা, নিশাত ফেরদৌস অনি, জনি বসু প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন