শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

সেনাবাহিনীতে চাকরী দেওয়ার নামে প্রতারণ, গ্রেপ্তার প্রতারক

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনীতে চাকরী দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে তাকে দৌলতপুর পাবলা এলকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্র্র্রেপ্তার প্রতারক মো: আবু দাউদ মোল্লা।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, নগরীর দৌলতপুর থানা এলাকায় জনৈক দাউদ সেনাবাহিনীতে চাকরী দেওয়ার নাম করে কতিপয় ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ
হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে প্রতারণার সাথে জড়িত বলে স্বীকার করে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন