শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ১৭ মার্চের অনুষ্ঠান শুরু হয়।

সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়। এরপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ ইনজামাম উল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ নওশের আলী মোড়ল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ডঃ মোঃ রউফ বিশ্বাস, রেজিস্ট্রার মোঃ শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মুমিন নোমানী।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন