শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

ডুমুরিয়ায় বিলে লবন পানি তুলে ধান ক্ষেত নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় বিলে লবন পানি তুলে ধান ক্ষেত নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার মাগুরখালী ইউনিয়নের বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে গজালিয়া সার্ব্বজনীন পুজা মন্ডপ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে সুইচগেটের মুখে মাটি ফেলে লবন পানি উত্তোলন বন্ধ করে দেওয়া হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, সুজিত মন্ডল। বক্তব্য রাখেন আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রতাপ রায়, ধান চাষী এরশাদ আলী সরদার, শফিকুল ইসলাম, বিমল কৃষ্ণ সানা,নবিজন সরকার, মিন্টু সরদার, দিপক মন্ডল, কোমল বৈরাগী, কাজল বৈরাগী, মুকেশ তরফদার প্রমুখ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন