শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

খুলনা মুন্সিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

গেজেট ডেস্ক

খুলনা সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ডের মুন্সি পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বুধবার (৮ মার্চ ) সকাল সাড়ে ১১ টায় ত্রাণ বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী আবু গালিব, সহ সাংগঠনিক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব শফিউল ইসলাম, এইচ এম আরিফুর রহমান, মোঃ আলাউদ্দিন সরদার, মোঃ মেহেদী হাসান সৈকত, মোঃ আকবর আলী, মোঃ আবু ইয়ামিন, মোঃ সবুজ, মোঃ মাহবুব প্রমূখ।

নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক বস্তা চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, বালতি প্রদান করেন।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন