ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধার মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মৃত্যুবরণ করেছেন। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের বাসিন্দা প্রাক্তন ব‍্যাংকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস‍্য, গুটুদিয়া সমাজ কল‍্যান পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল শুক্রবার বেলা ১১ টার দিকে গুটুদিয়া মোড় নামক স্থানে মোটরসাইকেল যোগে আড়াআড়ি রাস্তা অতিক্রম করতে যায়। এসময় ডুমুরিয়া থেকে খুলনা অভিমুখী ছেড়ে যাওয়া একটি দ্রুতগতি সম্পন্ন বাস পিছন থেকে তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি মহাসড়কের উপর ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন