সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

খালিশপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

নিজস্ব প্রতিবেদক

খুলনার খালিশপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা চলিশোর্ধ ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে খালিশপুর থানাধীন ১ নং বিহারী কলোনী এলাকায় এ ঘটনাটি ঘটে। আটক ব্যক্তি বিহারী কলোনী আরাবিয়া মসজিদ এলাকার জনৈক ইব্রাহীম খানের ছেলে হায়দার আলী।

খালিশপুর থানার এস আই মো: আবু আল বাসার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাত পৌনে ১০ টার দিকে শিশুটি তার মায়ের সাথে বিহারী কলোনী এলাকার একটি দোকানে সদয়পাতি কিনতে আসে। এ সময়ে পূর্ব পরিচিত হায়দার আলী শিশুটির মায়ের সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে হায়দার শিশুটিকে তার ঘরে নিয়ে যায়। শিশুটির মাও তাদের পথ ধরেন। ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টারত অবস্থায় চিৎকার করতে থাকলে শিশুটির মায়ের চিৎকার শুনে স্থানীয়রা হায়দারকে ধরে মারধর করে। স্থানীয়দের মাধ্যমে খবর শুনে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে ভর্তি করেন।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মুনীর উল গিয়াস বলেন, ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে হায়দার আলী নামে এক ব্যক্তি। স্থানীয়রা তাকে মারধর করেছেন। শিশুটির বাবা-মা থানায় মামলা করলে তা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন