পূর্ব রূপসায় ট্রলি চাপায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ইট বোঝাই ট্রলি চাপায় যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে পূর্ব রূপসা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক উপজেলার নৈহাটি ইউনিয়ন তালিমপুর গ্রামের জনৈক নুর ইসলামের ছেলে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নিহত বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ‍্যে বাগমারা সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের সামনে ( ঢাকার রাস্তা ) আসলে দ্রুতগামী ট্রলি রেজাউল কে মোটর সাইকেল সহ চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। অবস্থার অবনতি হলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ট্রলী আটক করলেও চালক পালিয়ে গেছে।

মৃত রেজাউল রূপসা বৃষ্টি টেলিকম সেন্টারে চাকরী করত। ৬ ভাইবোনের মধ্যে সে সবার ছোট।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন