সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

প্রতিপক্ষের হামলায় দিঘলিয়া উপজেলা জাপা সভাপতিসহ দু’জন আহত

দিঘলিয়া প্রতিনিধি

জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন দিঘলিয়া উপজেলার জাপা সভাপতি লুৎফর রহমানসহ আরও দু’জন। শুক্রবার সকালে প্রতিবেশী আল আমিনের সীমানা নিধারণকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে।

সভাপতি লুৎফর রহমান বলেন, সকালে সীমানা নির্ধারনকে কেন্দ্র করে প্রতিবেশী আল আমিন তার উপর হামলা করে। প্রথমে শাবল দিয়ে পরে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময়ে আমাকে ঠেকাতে আমার কন্যা লতা ও ভাই মোজাফ্ফর এগিয়ে এলে তাদেরও আক্রমণ করে তারা। থানায় অভিযোগ করতে গেলে অফিসার ইনচার্জ বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য পরামর্শ দেন।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন