শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

ডুমুরিয়ায় সাংবাদিক উদয় চক্রবর্তীর পরলোক গমন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের যুম্ন সাধারণ সম্পাদক উদয় চক্রবর্তী পরলোক গমন করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দৈনিক ‘সংবাদ’ পত্রিকার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক উদয় চক্রবর্তীর পারিবারিক সূত্রে জানা গেছে, সোমাবার রাত ৮ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার দুপুরে গাবতলা মহা শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

এদিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ও মরহুমের আত্মার শান্তি কামনায় চুকনগর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ এক শোক বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন চুকনগর প্রসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, সহ সভাপতি শংকর ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হুসাইন, কোষাধ্যক্ষ এম এম আব্দুল জলিল, সাংবাদিক ইব্রাহিম রেজা, সুমন ব্রহ্ম, গাজী শামীম হোসেন মিঠু, প্রভাষক আব্দুর রাজ্জাক, ইব্রাহিম হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন