শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

বিএফএফইএ : খুলনা অঞ্চলে পরিচালক নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩-২৪) আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে খুলনা অঞ্চলে ৯ জন ও চট্টগ্রাম অঞ্চলে ৬ জন মোট ১৫ জন পরিচালক নির্বাচিত হবেন।

এর মধ্যে সোমবার খুলনা অঞ্চলের ৯ জন পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নগরীর যশোর রোডস্থ শ্রিম্প টাওয়ারে ভোট গ্রহণ প্রদান করেন ৬১ জন ভোটার।

খুলনা অঞ্চলের ৯টি পরিচালক পদে বিজয়ী হয়েছেন মো. মাসুদুর রহমান, শ্যামল দাস, এম ডি জালাল উদ্দিন, এস হুমায়ুন কবীর, কাজী বেলায়েত হোসেন, তরকিুল ইসলাম জহির, শেখ মো. আবদুল বাকী, এম এ হাসান পান্না,

এর আগে চট্টগ্রাম অঞ্চলের ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিজয়ী পরিচালকরা তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত করবেন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের নির্বাচিত ছয়জন তাদের মধ্যে থেকে একজন সিনিয়র সহ-সভাপতি ও একজন সহ-সভাপতি নির্বাচিত করবেন।

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন