শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ‘৮৯ ব্যাচের পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক

দিনভর উচ্ছ্বাস, আনন্দ, ভালোবাসা আর জমজমাট আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো শতাব্দীর প্রাচীন বিদ্যানিকেতন দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ‘৮৯ ব্যাচের পুনর্মিলনী। বন্ধুদের মধ্যে ভালোবাসার বন্ধন চির অটুট রাখার প্রত্যয় নিয়ে প্রতিবছর ‘৮৯ ব্যাচের বন্ধুরা এ পুনরর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। বন্ধুদের প্রতি ভালোবাসার টানে সবাই ছুটে এসেছিলো এ মিলনমেলায়।

১৩ ফেব্রুয়ারি সিটি বাইপাস সড়কের আড়ংঘাটা শারাফাতের বাগানবাড়িতে অনুষ্ঠিত হয় এ পুনর্মিলনী।

খুলনা গেজেট/ বি এম এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন