সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

কুয়েটে মানষিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার 

 নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ মানষিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘Love Your Life, Prosper In Life’ ( লাভ ইওর লাইফ, প্রসপার ইন লাইফ) প্রতিপাদ্যে রবিবার (১২ ফেব্রুয়ারি)  রোকেয়া হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি  ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার,।

রোকেয়া হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সুহেলী সায়লা আহমেদের সভাপতিত্বে আলোচক ছিলেন সরকারি এম এম কলেজ, যশোর এর সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. রেজাউল করিম। সভাপতিত্ব করেন । সেমিনারে বিশ^বিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা অংশগ্রহণ করেন।

খুলনা গেজেটি/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন