সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

ডুমুরিয়ায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকাল চারটা, দলীয় কার্যালয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে সভাপতি মাওলানা বেলাল হুসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা উমর ফারুক এর পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক আবদুল্লাহ ইমরান, খুলনা জেলা শাখার সহ সভাপতি শাইখুল ইসলাম বিন হাসান জেলা শাখার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ গালীব। প্রচার সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম, জেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেজাউল করিম সরদার, জেলা সদস্য মোহাঃ শামীম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মোহাঃ মুজিবুর রহমান, আঃ সামাদ, মোঃ ওলিউর রহমান, মৌলভী আঃ রহিম, মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোহাঃ মোস্তফা কামাল হাবিবী, মাওলানা মোঃ খলিলুর রহমান, মাওলানা শেখ আব্দুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ হাবিবুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান রুমি, শফিকুল ইসলাম, মোঃ কাউসার, আঃ মোঃ হালিম, জি এম আহমদ আলী, মৌলভী আনোয়ার শেখ , ছাত্র নেতা, মোহাম্মাদ নাঈম গোলদার, মোঃ আজিজুল হাকিম, মোহাঃ মাসুম বিল্লাহ, মোঃ তানভীর রহমাম, মোঃ আশিক উজ্জল। প্রমূখ নেতৃবৃন্দ।

সম্মেলনে আগামী ২০২৩ -২৪ সেশনের জন্য মাওলানা বেলাল হুসাইনকে সভাপতি এবং মোঃ ওলিউর রহমানকে সেক্রেটারি করে ডুমুরিয়া উপজেলা কমিটি ঘোষনা করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন