শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

সালাম মূর্শেদীর বড় বোনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপির  বড় বোন মোছা: নুরুন্নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ্য থাকার পর  সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টা ৪৫ মিনিটে ঢাকার খিলগাঁও চৌধুরী পাড়ায় নিজ বাসভনে  ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দুই পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বোনের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আব্দুস সালাম মূর্শেদী এমপি।

আজ সোমবার বাদ আছর খুলনার রুপসা উপজেলার নৈহাটি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাযার নামাজে উপস্থিত থাকবেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন