শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

বিএনপি নেতা সোহাগের ছেলের মৃত্যুতে সাবেক নেতৃবৃন্দের শোক

গেজেট ডেস্ক 

১৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সোনাডাঙ্গা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ এর একমাত্র ছেলে জুবায়ের হাসান বিশালের (১৭) মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১২টার দিকে নগরীর নিউ মার্কেট এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। বুধবার (১ ফেব্রুয়ারি) মরহুম জুবায়ের হাসান বিশাল এর জানাযা বায়তুন নূর কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুম জুবায়ের হাসান বিশাল ঢাকা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের মেধাবী ছাত্র ছিলেন। রাজনৈতিক মিথ্যা মামলায় খুলনা জেল কারাগারে অন্ধপ্রকষ্টে বন্দী মেহেদী হাসান সোহাগ কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি নিয়ে ছেলের জানাযা ও দাফন নিজ হাতে সম্পন্ন করেন। তিনি জানাযায় তার ছেলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ খুলনা মহানগর বিএনপির সাবেক সকল নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন