শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় নবজাতকের মরদেহ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক

খুলনায় নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অদূরে আনোয়ারা ক্লিনিকের পাশের ড্রেন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ড্রেনে একটি  শিশুর লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সোনাডাঙ্গা থানার এসআই ইকবাল ফারুখ খুলনা গেজেটকে জানায়, সন্ধ্যা ৭টার দিকে ড্রেনে মরদেহ দেখে থানায় ফোন দেয়। সেখান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, শিশুটি অপরিণত। ধারণা করা হচ্ছে শিশুটির মাতৃগর্ভের বয়স চারমাস।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন