শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ফুলতলার বাড্ডাগাতী এলাকার রুহের বিলে এ ঘটনাটি ঘটে। নিহত ঘের মালিক হলেন ওই এলাকার কামাল বিশ্বাস। এ ঘটনায় আহত হয়েছেন অপর ঘের ব্যবসায়ী সেলিম।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, রুহের বিলে বাড্ডাগাতী গ্রামের হুমায়ূন কবিরের একটি ঘের রয়েছে। সেখানকার মাছ চুরি বন্ধে তিনি পল্লী বিদ্যুতের তার টেনে ঘেরের চারপাশে ছড়িয়ে রাখে। দুপুর ১১ টার দিকে ঘের মালিকের ছেলে সেলিম সেখানে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাকে ওই অবস্থায় দেখে উদ্ধারে পাশ্ববর্তী ঘের মালিক কামাল বিশ্বাস এগিয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এলাকাবাসি তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কামাল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াস তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন