শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

যুবদল নেতার নবজাতক পুত্রের ইন্তেকালে শোক

 নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীর ৩১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী পাটোয়ারীর শিশু সন্তানটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পিতা ইয়াকুব আলী কারাবন্দী অবস্থায় গত ১৬ ডিসেম্বর তাঁর জন্ম হয়। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শিশুটির মৃত্যু হয়।

এঘটনায় গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।

যুবনেতারা বলেন, নগরী ৩১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী পাটোয়ারী সরকারের রোষানলে পড়েছেন। কারাবন্দী অবস্থাতেই তাঁর স্ত্রী পুত্র সন্তান প্রসব করেন। ভূমিষ্ঠ হবার পর থেকেই অসুস্থ নবজাতটিকে চিকিৎসার সুযোগ কারাবন্দী ইয়াকুব আলী পায়নি। গত কয়েকদিন থেকে আইসিইউতে থেকে ইন্তেকাল করেছে। ইয়াকুব আলী পাটোয়ারীর নবজাতক পুত্রসন্তানকে দেখতে পাননি। – খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন