সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

পুলিশ সেজে প্রতারণাকালে আটক ১

নিজস্ব প্রতিবেদক

পুলিশ সেজে প্রতারণার চেষ্টাকালে নগরীতে ওয়ার্লেস সাদৃশ বস্তুসহ মোঃ কাজী সোহান(২০) নামের একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৩ জানুয়ারি) রাত পৌনে ১০টায় বয়রা পিএমজির সামনে থেকে তাকে আটক করে পুলিশ। সোহান অভয়নগর নওয়াপাড়া এলাকার মৃত কাজী কাকিরুল আলমের ছেলে।

খালিশপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল জানান, নগরীর বয়রা পিএমজির সামনে এক প্রেমিক-প্রেমিকা আড্ডা দিচ্ছিলো। এসময় কাজী সোহান নামে এক যুবক ওয়ার্লেস সাদশ্য বস্তু হাতে নিয়ে তাদেরকে বলে তোরা এখানে কি করিস। আমাকে থানা থেকে ওসি সাহেব পাঠিয়েছে। পুলিশ বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ওয়ার্লেস সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন