রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

প্রতিপক্ষের ইটের আঘাতে যুবক জখম

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ইটের আঘাতে শাহাজ‌ উদ্দিন কারিকর (৩৪) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। আহত যুবক ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার সকালে উপজেলার শিবপুর বাদুরগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার শোভনা ইউনিয়নে শিবপুর বাদুরগাছা এলাকার আঃ মজিদ কারিকরের ছেলে শাহাজ উদ্দিনের সাথে এদিন সকালে একই এলাকার শফিকুল সানার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নুর আলী সানার বাড়িতে ঢুকে শফিকুল সানা, তার ছেলে সোহানুর সানা ইট দিয়ে শাহাজ উদ্দিনের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন