সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

খুলনায় কারাবন্দি ৪২ নেতাকর্মীর বাড়িতে বাজার পৌঁছে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার গণসমাবেশ ও খুলনার গণমিছিলকে কেন্দ্র করে গ্রেপ্তার ৪২ নেতাকর্মীর পরিবারকে  নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পৌঁছে দিয়েছে বিএনপি। গত কয়েকদিন ধরে প্রতিটি পরিবারকে সদস্য অনুপাতে চাল, ডাল, আটা, তেল, লবণসহ প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হয়। এছাড়া কারাবন্দি নেতাদের ব্যক্তিগত ব্যয়ের জন্য পিসিওতে নগদ টাকাও জমা দেওয়া হয়েছে।

বুধবার খুলনা মহানগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর বিএনপির সদস্য রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে গত দুই সপ্তাহ ধরে এই কার্যক্রম চলছে। শেষদিনে বুধবার বাকি নেতাদের বাড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পৌঁছে দেওয়া হয়েছে। কারাবন্দি নেতাদের সব ধরনের আইনী সহায়তার ব্যয় দলের পক্ষ থেকে নির্বাহ করা হচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন