রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

ডুমুরিয়ায় স্ত্রী আত্মহত্যার ৮মাস পর স্বামীর আত্মহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় স্ত্রী আত্মহত্যার ৮ মাস পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন ইলিয়াস হোসেন (২৫) নামের এক যুবক। রবিবার সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বাহাদুরপুর এলাকার রেজাউল শেখের ছেলে ইলিয়াস হোসেন জেলহাজতে থাকাকালীন তার স্ত্রী ঋতু বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি জানার পর জেলহাজত থেকে বেরিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।

তার‌ই জের ধরে ঘটনার দিন সকালে সকলের অজান্তে প্রতিবেশী ইসলাম শেখের মৎস্য ঘেরে ভেড়ীবাধে থাকা কৃষ্ণচূড়া গাছের ডালে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় নিহতের চাচা আতাউর রহমান শেখ বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন এবং দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন