ডুমুরিয়ায় ট্রান্সফরমার ও গ্রীলের দোকান চুরি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় দু’টি ট্রান্সফরমার ও একটি দোকানে চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় এ চুরি সংগঠিত হয়।

উপজেলার নরনিয়া গ্রামের টার্মিনালের গ্রীলের দোকানদার হাবিবুর রহমান জানায়, মঙ্গলবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। সকালে দোকানে এসে দোকানে তালা ভাঙ্গা দেখতে পান। সেখান থেকে সংঘবদ্ধ চোররা শাটার ও লোহার জানালা চুরি করে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা।

একই রাতে আটলিয়া গ্রাম থেকে দুটি ট্যান্সফরমার চুবি করে চোররা।

এ ব্যাপারে আটলিয়া ইউনিয়ন বিটের উপ পরিদর্শক এস আই মোঃ ফরিদ হোসেন জানায়, ডুমুরিয়া থানা পুলিশ চোরদের ব্যাপারে যথেষ্ট তৎপর আছে এবং প্রতিনিয়ন অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন