রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় নির্মাণাধীন ভবনের ৭ তলা থেকে পড়ে শ্রমি‌কের মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় নির্মাণাধীন ভবণের ৭ তলা থে‌কে পড়ে শ্রমি‌কের মৃত্যু হয়েছে। বৃহস্প‌তিবার (১ ডিসেম্বর) সকালে ওই ভবনে কাজ করতে গিয়ে পা পিছলে তি‌নি পড়ে যান। নগরীর সোনাডাঙ্গা থানাধীন ঋ‌ষিপাড়া এলাকায় এ ঘটনা‌টি ঘটে।

নিহত শ্রমিকের নাম ম‌নির (১৯)। তি‌নি সোনাড‌াঙ্গা ইউসেফ স্কুল এলাকার আ‌তিয়ারের ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, সকালে কাজের উদ্দেশ্যে বা‌ড়ি থেকে বের হন ম‌নির। সকাল ১১ টার দিকে নির্মাণাধীন ভব‌নের ৭ তলায় কাজ করা অবস্থায় পা পিছলে নিচে পড়ে যান। তার সহ‌যোগী অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ম‌নিরের প‌রিবারকে বিষয়‌টি অবগত করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন