রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় ট্রাফিক আইন বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষণ

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় সিএনজি, অটো রিক্সা ও মোটরসাইকেল চালকদের সচেতন করার লক্ষে ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প সরকার বিভাগ ও জাপান ইটারন্যাশনাল কো অপারেশন এজেন্সি
জাইকা এর সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার ও মঙ্গলবার এ দুই দিন ব্যাপি প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে প্রশিক্ষণ রিসার্স পার্সান হিসেবে আলোচনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মাঃ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।

প্রশিক্ষণে ভার্চুয়ালী যুক্ত হয়ে আলোচনা করেন নিরাপদ সড়ক চাই কেদ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একে আজাদ হোসেন। আলোচনা করেন জাইকা প্রকল্পের ইউডিএফ আজিজুর রহমান, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ।

বক্তব্য রাখেন, নিসচা সহ-সভাপতি ইলিয়াস হাসান, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, প্রভাষক বজলুর রহমান ও মোসলেম উদ্দীন দয়াল। প্রশিক্ষণে ১২০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন