রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী খুলনা আসছেন কাল

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক তিন দিনের সফরে আগামীকাল ৮ নভেম্বর সন্ধ্যায় খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী ৯ নভেম্বর সকাল ১০টায় খুলনার শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ক্যাথল্যাব, আইসিইউ, সিসিইউ এবং ডায়ালাইসিস বিভাগ পরিদর্শন এবং সকাল ১১টায় খুলনার হোটেল সিটি ইন-এ বিভাগের সকল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। তিনি বিকাল সাড়ে তিনটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং ভবন উদ্বোধন এবং বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন করবেন। মন্ত্রী বিকাল চারটায় খুলনা বিভাগের চারটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সকল চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

মন্ত্রী ১০ নভেম্বের সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন