সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

মোটরসাইকেল চালিয়ে বরিশালের সমাবেশে খুলনার সাবেক মেয়র মনি

নিজস্ব প্রতিবেদক

নিজে মোটরসাইকেল চালিয়ে নেতাকর্মীদের নিয়ে বরিশালে বিএনপি’র সমাবেশের যোগ দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

শনিবার সকাল ৮টায় নগরীর হাজী মহসিন রোডের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলের রওনা দেন এই বীর মুক্তিযোদ্ধা। সকাল দশটার মধ্যেই ১১৪ কিলোমিটার দূরের বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছান। নেতাকর্মীদের নিয়ে ময়দান সংলগ্ন সড়কেই তিনি অবস্থান করেন।

খুলনা গেজেটকে মনিরুজ্জামান মনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে বরিশালগামী সড়কে অঘোষিত হরতাল থাকায় যাতায়াতে তেমন সমস্যা হয়নি। বরিশালে প্রবেশের পর দেখা গেছে বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা সমাবেশে যাচ্ছেন। এতো সুশৃঙ্খল সমাবেশ আগে কখনো দেখা যায়নি। আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন