সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

ডা. শওকত আলী লস্করের ইন্তেকাল, জুম্মা বাদ হাদিস পার্কে জানাযা

 নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় গরিবের ডাক্তার হিসেবে পরিচিত শওকত আলী লস্কর ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ডা. শওকত আলী লস্কর ওষুধ কোম্পানি‌ বায়োফার্মা ওবেসরকারি ক্লিনিক ডক্টরস পয়েন্টের চেয়ারম্যান। এছাড়া কিওর হোম ও সিটি ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

পা‌রিবা‌রিক সূত্র জানি‌য়ে‌ছে, বৃহস্পতিবার দুপুর তিনটায় রাজধানীর গুলশান সোসাইটি জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার মরদেহ খুলনায় নেয়া হচ্ছে।

শুক্রবার বাদ জুম্মা নগরীর শহীদ হাদিস পার্কে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে ্্।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন