রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় বাই সাইকেল চালক নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির সন্নিকটে এই দূর্ঘটনাটি ঘটে। নিহতের নাম সিদ্দিক গোলদার। তিনি মাগুরাঘোনা গ্রামের কিসমত গোলদারের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে পাইকগাছা থেকে ঢাকা গামী ঈগল পরিবহনের একটি বাস যার নং (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৫০) আঁঠারোমাইল অভিমুখে রওনা হয়। বাসটি মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির কাছে আসলে গ্রামীণ রাস্তা দিয়ে সিদ্দিক গোলদার ইসাইকেল চালিয়ে মুল সড়কে ওঠার চেষ্টা করে। এ সময়ে বাসের সাথে ধাক্কা খেয়ে সিদ্দিক গুরুতর আহত হন। দূর্ঘটনার পরই বাসটি সড়কে ফেলে রেখে চালক সহ বাসের সব ষ্টাফ পালিয়ে যায়।

আহত সিদ্দিক গোলদারকে দ্রুত খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। নিহত সিদ্দিক গোলদার ডুমুরিয়া উপজেলার উত্তর মাগুরাঘোনা গ্রামের মৃত কিসমত গোলদারের ছেলে। দূর্ঘটনা কবলিত বাসটি পুলিশের হেফাজতে আছে বলে জানিয়েছেন মাগুরাঘোনা ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ হাবিবুল্লাহ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন