মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

সাজাসহ ৯ মামলার পলাতক আসা‌মি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও প্রতারক মো: আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যব ৬ এর একটি অভিযানিক দল। মঙ্গলবার  নগরীর দৌলতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি বগুড়া জেলার চন্দপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, বগুড়া জেলার তিনটি মামলায় ৪ বছরের সশ্রম কারাদন্ড ও জরিমানাপ্রাপ্ত প্রতারক আমিনুল খুলনায় আত্মগোপনে আছে। উক্ত আসামি বিভিন্ন কৌশল অবলম্বন করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছে। তার নামে আরও ৬ টি প্রতারণা মামলা বিচারাধীন রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যব সেখানে ছায়া তদন্ত শুরু করে তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রখে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ২ টায় র‌্যাব তাকে গ্রেপ্তার করে। তাকে বগুড়ায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন