রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় নির্মাণ শ্রমি‌কের মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় সানসেটের ঢালাই ভেঙ্গে চি‌কিৎসাধীন ভব‌নে নির্মাণ শ্রমি‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। শ‌নিবার দুপু‌রে নিরালা দিঘীরপা‌ড়ে এক‌টি বা‌ড়ি‌তে কাজ করার সময় সান‌সে‌টের ঢালাই ভে‌ঙ্গে ওই শ্রমি‌কের গা‌য়ের ওপর প‌ড়ে। নিহত শ্রমিক বসুপাড়া এলাকার গ‌নি মু‌ন্সির ছে‌লে বাবুল মু‌ন্সি।

হাসপাতাল সূ‌ত্রে জনা গে‌ছে, শ‌নিবার বাবুল মু‌ন্সি নিরালা দিঘীরপা‌ড়ে জ‌নৈক তু‌হি‌নের বা‌ড়ি‌তে কাজ কর‌তে যান। দুপুর দেড়টার দি‌কে কাজ করার সময় সান‌সে‌টের ঢালাই ভে‌ঙ্গে তার গা‌য়ের ওপর প‌ড়ে। এ সময় ওই শ্রমিক মাথায় ও বু‌কে গুরুতর আঘাত প্রাপ্ত হন। সা‌থে থাকা অন‌্য শ্রমিকরা বাবুল মু‌ন্সি‌কে উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যায়। দুপুর আড়াইটার দি‌কে তি‌নি চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন