রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

চলছে মঞ্চ তৈরির কাজ, মিছিল-স্লোগানে মুখরিত সমাবেশস্থল

নিজস্ব প্রতিবেদক

বিভাগীয় গণসমাবেশ শনিবার। আগের রাতেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছে সমাবেশস্থলে। সেখানে মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। তার আগে সমাবেশস্থলে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

এর আগে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ট্রেন, বালুবাহী ট্রলার, ইজিবাইক, সিএনজি, হেটেসহ নানা কৌশলে খুলনায় প্রবেশ করেছে নেতাকর্মীরা। রাতে দলীয় কার্যালয় ও সমাবেশস্থলে বালিশ-কাঁথা নিয়ে অবস্থান নিয়েছেন অনেকে।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, কোনোভাবেই গণসমাবেশ ঠেকানো যাবে না। যেকোনো মূল্যে সমাবেশ সফল করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন