রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় আহত গৃহবধুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত গৃহবধু প্রিতিলতা মন্ডল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বার রাত সাড়ে ১০ টার দিকে খুলনা শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পাইকগাছা পৌর সদরের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা গোপাল চন্দ্র মন্ডলের স্ত্রী।

গোপাল চন্দ্র মন্ডল জানান, শনিবার বিকেলে তিনি সস্ত্রীক শিশু পুত্র সৃজন(৩) নিয়ে বড়দল ব্রিজ হয়ে সাতক্ষীরার কালীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে গরুর সাথে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী পেছনে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন এবং শিশু পুত্র পাশেই ছিটকে পড়ে।

এর পর প্রথমে তাদেরকে উদ্ধার করে প্রথমে আশাশুনিয়া হাসপাতাল ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহষ্পতিবার রাতে তার শারিরীক অবস্থার অবনতি হলে ওই রাতেই চিকিৎসকদের পরামর্শে শহীদ শেখ আবু নাসের হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। রাত সাড়ে ১০টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন