মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

শুক্রবার যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক কর্মসুচীর নামে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মিথ্যাচারের অভিযোগ এনে এর  প্রতিবাদে শুক্রবার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে খুলনা মহানগর যুবলীগ।এই কর্মসূচিতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা ছাড়াও সব পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন। বেলা তিনটায় শিববাড়ী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যাবেন নেতাকর্মীরা।বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে মহানগর যুবলীগের বর্ধিত সভায়  এই সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ বলেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আমাদের কর্মসূচি। সমাবেশে বিএনপির নেতারা যদি আওয়ামী লীগ বা দেশের সার্বিক উন্নয়ন নিয়ে কটূক্তি করেন, তাহলে পরবর্তী সময়ে উপযুক্ত জবাব দেওয়া হবে।

নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের এর সভাপতিত্বে ও নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায়  সভায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান,মোস্তফা শিকদার, ইব্রাহিম মার্সাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন