রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

তেরখাদায় নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

তেরখাদা প্রতিনিধি

খুলনার তেরখাদায় চিত্রা নদী থেকে জিহাদ শরীফ (৬০) নামের এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সদরের চিত্রা নদী থেকে উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ উপজেলার ছাগলাদহ ইউনিয়নের চরকুশলা এলাকার মৃত মকবুল শরীফের পুত্র।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে সাড়ে ৪ ঘটিকার সময় সরকারি নর্থ খুলনা কলেজের সামনে চিত্রা নদীর পানিতে কচুরিপনার ভিতর স্থানীয় লোকজন মৃত ব্যক্তির হাত দেখতে পায় । পরবর্তীতে থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করেন। মৃত জিহাদ শরীফ মানষিক ভারসাম্যহীন ছিল। সে রাস্তায় রাস্তায় ঘুড়ে বেড়াত। খবর পেয়ে পরিবারের সদস্যরা জিহাদ শরীফের লাশ সনাক্ত করে।

এ ব্যাপারে তেরখাদা থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং লাশ সুরতহাল রিপোর্ট করার জন্য মর্গে প্রেরণ করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন