খাদ্যের খোঁজে হনুমান লোকালয়ে

ডুমুরিয়া প্রতিনিধি

খাদ্য খোঁজে ৩ টি হনুমান লোকালয়ে এসেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে তারা ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামে আসে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মালী, মঙ্গলবার সকাল ১০ টার দিকে ৩টি হনুমান যশোর জেলার কেশবপুর বাজার এলাকা থেকে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামে আসে।

এসময় তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পাউরুটি,কলা ও বিস্কুট নিয়ে দৌড়ে ফাঁকা স্থানে গিয়ে খেতে থাকে। এরপর আনছার শেখের তেতুল গাছে উঠে তেতুল পেড়ে খেতে দেখা যায়। পরে গাছ থেকে নেমে আসলে শত শত উৎসুক জনতা তাদের জন্য খাবার নিয়ে আসলে তারা অনেকক্ষণ এক জায়গায় বসে খাবার গুলো খেয়ে চলে যায়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন