মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

খুলনা জেলা পরিষদে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা পরিষদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদের তিনটি আসনে বিজয়ী প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) বিকেলে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিতরা হলেন, সংরক্ষিত ১নং আসনে মহিলা সদস্য ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন নাহার আক্তার। তিনি পেয়েছেন ১১৮ ভোট।

সংরক্ষিত ২নং আসনে মহিলা সদস্য ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হাসনা হেনা। তিনি পেয়েছেন ১৩৬ ভোট।

আর সংরক্ষিত ৩নং আসনে মহিলা সদস্য দোয়াত কলম প্রতীক নিয়ে বিজয়ী ফারহানা নাজনীন। তিনি পেয়েছেন ১৭৫ ভোট।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন