মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

ডুমুরিয়ায় অপদ্রব্য পুশ, চিংড়ি নিলামে বিক্রি ও বিনষ্ট

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালত ১৯ ক্যারেট চিংড়ি মাছ ২ লাখ ৬৮ হাজার টাকা নিলামে বিক্রি করেছে ও ১ মণ চিংড়ি মাছ বালি মিশিয়ে বিনষ্ট করেছে।

বুধবার দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমান।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক জানায়, বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ট্রলার ঘাট এলাকায় মোঃ তৈয়েবুর রহমানের তমা ফিস এবং বিরাজ বিশ্বাসের বিশ্বাস ফিসে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে তাদের ১৯ ক্যারেট মাছ ২ লাখ ৬৮ হাজার টাকা নিলামে বিক্রি হয় এবং ১ মণ চিংড়ি মাছ বালি মিশিয়ে বিনষ্ট করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন